
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সুদক্ষ নেতৃত্ব সমৃদ্ধ বাংলাদেশ। সেই নেতৃত্বের গুণাবলি যদি প্রতিটি শিশু শৈশব থেকেই হৃদয়ে ধারণ করে তবে তার নেতৃত্বে এগিয়ে যাবে বিশ্ব। তেমন-ই এক মহৎ উদ্যোগ নিয়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় সুন্দর গ্রাম সুশৃঙ্খল সমাজ মানবিক রাষ্ট্র দক্ষ জনশক্তি সুশিক্ষিত জাতি গঠনে দীর্ঘদিন ধরে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ” ফসল”।
সুবিধাবঞ্চিত অনগ্রসর পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসারে পাঠাগার নির্মাণ, বৃক্ষরোপণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, দুস্থদের চিকিৎসা সহায়তা, নারীর অধিকার, বন্যা দুর্গত মানুষের সেবা, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, প্রযুক্তি ও ল্যাপটপ সহায়তা সহ বহুমুখী মানবিক কাজের দৃষ্টান্ত রাখছে FOSOL.ORG। ইংরেজিতে FOSOL এর পূর্ণরূপ (F- foundation, O- of, S- social, O- organization, L- leadership). দক্ষ নেতৃত্বের মূল ভিত্তিই ফসল সংগঠনের মৌলিক শ্লোগান। যা ছড়িয়ে পড়ুক প্রতি গ্রামে।
এ প্রসঙ্গে জানা যায়, আমেরিকান নাগরিক বগুড়ার কৃতিসন্তান বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী মুশফিক রহমান স্কুল জীবন থেকেই কর্মভিত্তিক লিডারশীপ তৈরির লক্ষ্যে কাজ করছেন। প্রায় দুই যুগ আগে তার স্কুলের বন্ধুদের সাথে নিয়ে দুই টাকা অনুদানে এ পথ চলা শুরু। বর্তমানে তিনি আমেরিকায় অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে পরিচালনা করে থাকেন ফসল সংগঠনটি। যা সারাদেশের তরুণ প্রজন্মকে একটি প্লাটফর্মে দাঁড় করার সৎ প্রচেষ্টা। এমনই বহুমুখী জনকল্যাণ মূলক কাজের স্মৃতিচারণ করছিলেন ফসল সংগঠনের অন্যতম স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম নাবিল। তিনি আরো বলেন, ”ফসল সংগঠন বাংলার বুকে এক টুকরো স্বচ্ছ হাসির নাম”, আমি এ সংগঠনের একজন স্বেচ্ছাসেবী হতে পেরে গর্বিত। সেই সাথে ফসল সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত