
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোঃ ইসমাইল হোসেন (৬৩) নামে এক মুদি দোকানদারকে মালামালসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার দোকানে তল্লাশি করে অবৈধ মালামাল পাওয়া যায়।
সেগুলো হলো কেরু ১৮০ মিলি ভরা ২ পিস, কেরু ১৮০ মিলি খালি বোতল ১০ পিস, ৩৭৫ মিলি ভরা ১ পিস, কেরু কর্ক ৩৫ পিস, যৌন উত্তেজক (আগুন) ১০০ মিলি ১২ পিস, বিয়ার হান্টার ৩৩০ মিলি ভরা ৩ পিস, বিয়ার হান্টার ৩৩০ মিলি খালি ৪৮ পিস, বিয়ার বাবারিয়া ৩৩০ মিলি ভরা ১ পিস ও বিয়ার গিনগিসার বিইভি ৩৩০ মিলি ভরা ৫ পিস উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯ টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার দোহাজারি রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেক আসমার জয় এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোঃ ইসমাইল হোসেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য মালামালের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বিক্রেতা মোঃ ইসমাইল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্যসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোঃ ইসমাইল হোসেনকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে গতকাল বুধবার (৯ এপ্রিল) সকালে আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ