হোম » সারাদেশ » ভৈরবে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই স্ট্রোক করে নিহত 

ভৈরবে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই স্ট্রোক করে নিহত 

এম আর ওয়াসিম ভৈরব,কিশোরগঞ্জ: ভৈরবে  কালিকাপ্রসাদের চরে গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই মিজান মিয়া (৪০) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের চরের কান্দা স গ্রামে টয়লেট স্থাপন কে কেন্দ্র করে ছোট ২ ভাইয়ের ঝগড়া সৃষ্টি হয়। ২  ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া পেশায় একজন পাদুকা ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়। উক্ত ঘটনারটি ভিন্ন খাতে মোড় দেওয়ার চেষ্টা করে একটি কুচক্রী মহল। তারা এলাকায় ছড়িয়ে দেয় বড় ভাইয়ের ইটের আঘাত ছোট ভাইয়ের মৃত্যু হয়। কিন্তু স্বরেজমিনে গিয়ে এর কোন সত্যতা পাওয়া যায়নি।
পরে এবিষয়ে ভৈরব থানা সেকেন্ড অফিসার মো: কবির শেখের সাথে কথা বললে  তিনি নিশিত করেন যে তার মাথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চরের কান্দা এলাকার সেন বাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য বাড়ির পাশে টয়লেট স্থাপন নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় মিজান বাইরে থেকে বাড়ি ফিরে দেখেন তার দুই ভাই কথা কাটাকাটি করছেন। তিনি ঝগড়া থামাতে চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, নিহতদের ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে।  বিষয়গুলো তদন্ত করা হবে । তছাড়া মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হলো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!