
এইচ এম রুহুল কাদের : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনা রোধ ও মৃত্যুর মিছিল বন্ধে মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা শাখা । শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে আরো বক্তব্য রাখেন, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের ।
বরইতলি ইউনিয়ন সভাপতি জায়েদুল ইসলাম,হারবাং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জুনাইদ সিকদার, বরইতলি ইউনিয়নের সহ সভাপতি গোলাম হাসিব মোস্তফা সাকি, সাবেক এমইউপি বাবুল আহমদ। এ সময় হারবাং-বরইতলীসহ উপজেলার শহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে । কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে । ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে । সেই দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে । আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না । অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নিত করার দাবি জানাই

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক