হোম » সারাদেশ » জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

রবিউল হাসান লায়ন: জামালপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় হতদরিদ্র ৩০০ পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার বিকালে শহরের গেটপাড় ফিসারীপাড়া এলাকায় এ ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হীরা, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোশাররফ ও শহর যুব দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমানের সৌজন্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হাসান জনি, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী হিসেবে সেমাই, চিনি, আলু ও চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!