
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা আবু যোফার মুহাম্মদ আব্দুর রহমানের (রহ.) প্রতিষ্ঠিত ধলাইরচর দরবার শরীফে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ রমজান) সন্ধ্যায় দরবার শরীফের মাদ্রাসা হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের গদিনীশিন পীর ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব সভাপতিত্ব করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, দরবার শরীফের মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি ও সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়।
এসময় মাওলানা মারুফ শেখ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ওসমান গণি, মাওলানা মো. শহিদুল ইসলাম, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবু মুসা, মাওলানা আবুল হাসান সহ অসংখ্য আলেম-ওলামা, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ