হোম » সারাদেশ » ৬ শতাধিক মানুষকে ‘ঈদ উপহার’ দিল প্রবাসী যুবক

৬ শতাধিক মানুষকে ‘ঈদ উপহার’ দিল প্রবাসী যুবক

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৬ শতাধিক মানুষের মাঝে আকাশ মিয়া নামে মরিশাস প্রবাসী এক যুবক ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়। এসব বিতরণকালে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার পরিবারের সদস্য, আলফাডাঙ্গা থানা পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরিশাস প্রবাসী আকাশ মিয়া আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার জাকির মিয়ার ছেলে। তিনি মরিশাসের ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পরিচালক।
এদিকে মরিশাস প্রবাসী আকাশ মিয়ার দেওয়া ঈদ উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে এসব এলাকার অনেকেই বলেন, ‘আকাশ মিয়া একজন জনবান্ধব ব্যক্তি এবং সমাজসেবক। তিনি সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাঁর ঈদ উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত।’
এবিষয়ে মরিশাস প্রবাসী আকাশ মিয়া মুঠোফোনে জানান, ‘ঈদ মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদ যেন সবার জন্য আনন্দময় হয়। সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন, তাই ঈশান কামিনী কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমার এলাকার ৬ শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছি।’
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!