হোম » সারাদেশ » চন্দনাইশ হাছনদন্ডীতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ হাছনদন্ডীতে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী গাউছূল আযম (রহ.) জামে মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, মহল্লাবাসীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়।

গত ২৪ মার্চ বাদে এশা হইতে গভীর রাত পর্যন্ত মাহফিলে সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা মো. তাহের উদ্দীন ডালিম, তকরীর করেন মাওলানা মুফতি গিয়াস উদ্দীন আত-তাহেরী, পীরজাদা জগলুল ইসলাম মিয়া, মুফতি আহমদ হোসেন আল-কাদেরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, মাওলানা এনাম রেজা নূরী, মাওলানা শাহ আলম তাহেরী, মাওলানা অধ্যক্ষ আবুল বশর, মাওলানা ছিদ্দিক আহমদ নঈমী, মাওলানা রমিজ আহমদ ছমদী, মাওলানা শরফুদ্দীন কাদেরী। উদ্বোধক ছিলেন তসলিম উদ্দীন, প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. ইখতিয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন এডভোকেট মিজানুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আইয়ুব তাহেরী, এম.এ জাফর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি মাওলানা বশির আহমদ ছাবেরী, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. কলিম উদ্দীন।

নদী ভাঙ্গা ৫৫ পরিবারের চর এলাকায় এ মসজিদটি জরাঝীর্ণ অবস্থায় রয়েছে। নেই কবরস্থান, নেই ধর্নাঢ্য ব্যক্তি, তাই সকলের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। মাহফিলে আত-তাহেরীর তকরীর শোনার জন্য গভীর রাত পর্যন্ত ধর্মপ্রাণ মানুষ অবস্থান করে। পাশাপাশি মহিলাদের জন্য আলাদ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর মহিলা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!