
আসাদ হোসেন রিফাতঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল করেছে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপি।
বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদলের আয়োজনে উপজেলার খোর্দ্দবিছনদই মাহাতাব উদ্দিন সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চুয়াল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট এক আসনের প্রার্থী ব্যারবষ্টার হাসান রাজীব প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওয়াশিম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান জাহিদ জয় , ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবি, যুবদল সভাপতি মফিজুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল আসাদ।স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাকিল আহমেদ , সদস্য সচিব সুমন ইসলাম। ছাত্রদলের সভাপতি মোসলেম উদ্দিন ,সাধারণ সম্পাদক নুর হোসেন। বিএনপি’র সাবেক ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোকসেদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল