
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার পারনাটাবাড়ী গ্রামের অসহায় পরিবার ও দিনমজুর আব্দুল খালেক (৫০), নামের এক ব্যক্তির বসতবাড়ি ভেঙে দিয়ে বেড়া নির্মাণ করে বাড়ির সম্পত্তি দললের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন, পারনাটাবাড়ী গ্রামের মৃত বছির উদ্দিন এর ছেলে দিনমজুর আব্দুল খালেক।
বুধবার (২৬ই মার্চ) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী দিনমজুর আব্দুল খালেক বিগত ১৮ বছর যাবত ধুনট নাটাবাড়ী মৌজা জে,এল,নং ৩২, সি এস খতিয়ান ১৪৮, দাগ নং ১০০১,১০০২,১০০৩ ও ১০১০ রকম বাড়ী সর্বমোট ৩৪ শতাংশ জমির মধ্যে সাড়ে ৫ শতাংশ সম্পত্তিতে বাড়িঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।
গত ২০ই মার্চ বিকেলে দিনমজুর আব্দুল খালেক বসতবাড়ি থাকা দুই চেলে বাংলা টিনের ঘর ১৫ হাত, একচালা টিনের রান্নাঘর ১০ হাত’সহ ঘর থাকা বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে ফেলে ওই সম্পত্তিতে বাঁশের বেড়া নির্মাণ করে দখল করে প্রতিবেশী খলিল প্রাং ছেলে এনামুল হক (২৮), রেজাউল করিম (৪০), মৃত জুব্বার আলীর ছেলে জনাব আলী (৬৫), তোফায়েল হোসেন (৩৫), ও রেজিয়া খাতুন (৫৫), শিউলী খাতুন (৩৫), মাফিয়া (২৫)।
এতে দিনমজুর আব্দুল খালেক সংবাদ কর্মীদের বলেন, আমার থাকার ঘর রান্নাঘর ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেন তারা। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন বলেন, দিনমজুর আব্দুল খালেক লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান