
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ২৭৬৪ হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা স্বরূপ বিনামূল্যে ১০ কেজি করে চাউল বিতরণ করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে এ চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের ও ধুনট উপজেলা ট্যাগ অফিসার ছরোয়ার হোসেন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মাসুদ উক্ত চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজাহার আলী, সাইদুল ইসলাম, আমিরুল ইসলাম, মাসুদ রানা তালুকদার, সন্দেশ আলী, আব্দুল ওয়াহাব, আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাছিনা খাতুন ও নাসরিন বেগম এবং ইউপি হিসাব সহকারী সঞ্চয় কুমার প্রমুখ। ঈদের পূর্ব মুহূর্তে এমন সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবার গুলো। হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ গুলোর মুখে সাময়িকের জন্য হলেও ফুটেছে স্বস্তির হাসি। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে সরকারের এমন উদ্যোগে স্বাগতম জানিয়েছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদ বর্গ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল