
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে নয় বছরের এক শিশুর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৩ই মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি সেচ ঘরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির দাদী বাদী হয়ে গত রবিবার (২৩ই মার্চ) রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, গ্রামের অনেকেই টিউবওয়েলে পানি কম ওঠার কারণে পাশের ধানক্ষেতে সেচ মেশিনের পানি ব্যবহার করে গোসল করেন। ওই শিশু তার ছোট চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশে সেচ মেশিনে গোসল করতে গিয়ে পাশে থাকা সেচ ঘরে গিয়ে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় সেচ মেশিনের মালিক শহিদুল সরকার (৪৫) সেখানে উপস্থিত ছিল। অভিযোগ উঠেছে, শিশুটি পোশাক পরিবর্তন করার সময় অভিযুক্ত ব্যক্তি তার উপর যৌন নিপীড়ন চালায়। শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে, এবং অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়েছে।
শিশুটির দাদি থানায় অভিযোগ দায়ের করে বলেন, “আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।” শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, “শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে সেচ মেশিনের মালিক শহিদুল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছে, তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত তাকে আটক করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা