
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধন করেছে। রোববার সকালে প্রেসক্লাব চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, ঈদুল ফিতরের আগে বকেয়া পরিশোধ সহ বোনাস, প্রয়োজনে শিক্ষক- কর্মচারীদের কেন্দ্র স্থানান্তর, তহবিল গঠন করে অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণে এককালীন অর্থ প্রদান সহ ৫ দফা দাবী উপস্থাপন করা হয়।
এ সময় পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসেনা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। মানব বন্ধনে বক্তারা কান্না জড়িত কন্ঠে বিগত ৩৩ বছর ধরে অবহেলিত মানবেতর জীবন যাপনের কথা তুলে ধরেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক