
চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২২ মার্চ) নয়াপাড়া হেফজখানার মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।
প্রধান আলোচক ছিলেন, চকরিয়া উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা ছাবের আহমেদ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলার উপদেষ্টা মাওলানা নুরুল আলম, জেলা কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী, ইউনিয়নের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ বাহাদুর, চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, রামু উপজেলা সাধারণ সম্পাদক খোর্শেদ আলম। আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা মাষ্টার এনামুল হক, উপদেষ্টা শহীদুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা আতিকুর রহমান, উপদেষ্টা এইচ এম এরশাদসহ স্থানীয় বিভিন্ন স্তরের প্রাচশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রা রক্ষার্থে অধীনস্থ শ্রমিকদের কাজের সময় কমিয়ে দেওয়া, ঈদের পূর্বে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান করতে হবে । বক্তারা আরো বলেন, শ্রমিকদের উপর জুলুম করে পৃথিবীতে কোনো শক্তি সফল হয়নি, বরং চরম লাঞ্ছিত হয়েছে । সুতরাং শ্রমিকদের জুলুমকারীদের উপর আল্লাহর গজব অনিবার্য বলে মন্তব্য করেন বক্তারা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা