হোম » সারাদেশ » কাকারা ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাকারা ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাকারা ইউনিয়নের  ৭নং ওয়ার্ডের ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২১ মার্চ) দক্ষিণ কাকারা কল্লোল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিটিআই অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন ।

বিশেষ অতিথি ছিলেন,  প্রবীণ রাজনীতিবিদ ও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আলী , শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের । আরো বক্তব্য রাখেন, কাকারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শোহাগের ব্যবস্থাপনায় কর্মসূচী পরিচালনা করেন হাফেজ মোয়াররেফ হোসেন। ইফতার মাহফিলে তিন শতাধিক নেতা-কর্মী ইফতার করেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!