
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার বাদামতল ,কাঞ্চননগর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ মার্চ ) দুপুর ১২টা হতে বিকাল ৩:৩০টা পর্যন্ত। বাদামতল,কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় উপজেলা বাদামতল, কাঞ্চননগর এলাকায় ৩ ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, চন্দনাইশ অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে৷ এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দনাইশ থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২