
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরী অডিটোরিয়ামে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ, সহ-সভাপতি আশরাফুল নয়ন, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, নওগাঁ জেলা ডেকোরেটর সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন। দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু সহ সংবাদকর্মীরা।
এসময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।
পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল