
মোঃ হাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধি: আজ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নের ৪নং ওয়ার্ড সুকানি (মেকার) গ্রামের আগুনের তীব্র লেলিহান শিখায় পুড়ে ছাই প্রায়ই নয়টি ঘর । অদ্য সকাল ১১:৩০ ঘটিকার সময় পোয়াল ঘর থেকে আগুনে সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যায় । আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ ও ঠাকুরগাঁও জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছুটে আসেন। উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত বাড়িঘর প্রদক্ষিণ করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর নিজ হাতে তালিকা করে তাৎক্ষণিকভাবে ৩০কেজি চাল,২০০০টাকা ও কম্বল বিতরণ করেন।
এ সময় তিনি পুড়ে যাওয়া ব্যক্তিদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। সাবেক জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেন আমি সর্বদা জনগণের পাশে আছি এবং থাকব এই আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সহায়তা করার আশ্বাস প্রদান করেন এবং এলাকার বিত্তবানদের পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে সহায়তা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস