
স্থানীয়রা জানান- দুঃশ্চরিত্র শিক্ষক বজলুর রহমান (৩০) আজ (শনিবার) সন্ধ্যায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। এই ঘটনা জানাজানি হলে মাদ্রাসা ঘেরাও করে এলাকাবাসী ওই শিক্ষককে ৩ঘন্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসেন এবং বজলুর রহমানকে আটক করে নিয়ে যায়।
নির্যাতিত এক শিশু শিক্ষার্থীর মা জানান- তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিলো লম্পট বজলুর রহমান। ঘটনাটি আমার বাচ্চাটি আজ প্রকাশ করেছে। বর্তমানে আমার শিশু বাচ্চাটিকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
আরেক নির্যাতিত শিশুর মা অভিযোগ করে বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার শিক্ষক বজলুর রহমান চার মাস ধরে বলাৎকার করে আসছে এবং তিনি এর বিচার চান। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন ” দুই শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মাদ্রাসাটি জনগন ঘেরাও করেছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার