
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়ায় মেরি আক্তার নামের এক অসহায় নারীর শ্লীলতাহানি, বাড়ি-ঘর ভাঙচুর , ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে বরইতলী ইউনিয়নের পহরচাঁদা সবুজপাড়া এলাকার নুরুল আলম,আবু হুরায়রা, ছৈয়দ আলম,গংদের বিরুদ্ধে । আর এসব অপকর্মে সহযোগিতা করেন একই এলাকার হেপী, ছালমা নামের দুই নারী । আহত মেরি আক্তার একই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী । এই পবিত্র মাহে রমজানে লোমহর্ষক ঘটনা সংঘটিত করেছে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মানুষ যখন ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকে ।
পরে আহত মেরি আক্তারের আর্তচিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে । উক্ত ঘটনার সময় নগদ টাকা,স্বর্ণালংকারসহ প্রায় লক্ষ্যাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।
এই ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ক্ষতিগ্রস্ত মেরি আক্তার। অভিযুক্ত নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি উল্টো তার উপর হামলা চালিয়েছে বলে জানান। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু