
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর উদ্যোগে পুনরায় রাস্তার কাজ শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া হাফিজিয়া মাদ্রাসাপাড়ায় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে এলাকাবাসীর পক্ষে কথা বলেন ইউনিয়নের তিন বোনঔ নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আলম, এরশাদ ফকির, হাসান উল্লাহ খোকাসহ অন্যান্যরা। মানববন্ধনে স্থানীয়রা জানান সদরের নারগুন ইউনিয়নের তেঁতুলতলা থেকে জগন্নাথপুর ইউনিয়নের ঘোরাচরাপুকুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা কাজ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার সাধারণ মানুষেরা। গেল ৫ মাস আগে রাস্তা নির্মাণের জন্য খুলে রেখেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত পড়ে রয়েছে কর্তৃপক্ষের কোন বৃষ্টি নেই।
এভাবে রাস্তায় পড়ে থাকার কারণে এলাকার মানুষ ঠিকমতো কোথাও পৌঁছাতে পারে না। একটি দুর্ঘটনা ঘটলে শহর থেকে কোনোভাবেই গাড়ি প্রবেশ করতে পারবে না। তাই তারা অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান