
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বাবা ছেলে মিলে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার (১০ই মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম গোপাল চন্দ্র দাস। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস পলাতক রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়ার সদর উপজেলার ফুলবাড়ী মগলিশপুর এলাকায় এক স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে নিয়ে গোপাল চন্দ্র দাস ও তার বাবা তুলসি চন্দ্র দাস ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব-১২ ও র্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার