
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে বৃষ্টি আকতার নামে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গত রবিবার (৮’মার্চ) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে বের হয়ে নিজ অজান্তে হারিয়ে যায়।
বৃষ্টি আকতার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার করনা গ্রামের শহীদ হোসেনের মেয়ে। সে ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার একটি বাসা থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রবিবার (৮’ মার্চ) কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা শারমিন আক্তার বৃষ্টি।
নিখোঁজ বৃষ্টির গায়ের রং শ্যামলা, পরণে লাল সালোয়ার কামিজ ছিল, চুল, ছোট ছোট, উচ্চতা চার ফুট ৭ ইঞ্চি। কেউ তার সন্ধান পেলে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন বাড়ির মালিক ডাঃ শারমিন আক্তার বৃষ্টি।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইন মুঠোফোনে জানান ,প্রাথমিক ভাবে একটা জিডি পেয়েছি, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা