
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ভাটিয়াপাড়া স্টেশন) এ অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়ায় অংশ নেয়।
” দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রান ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্যে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫। এরই অংশ হিসেবে আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় ভূমিকম্প, অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি বিষয়ক মহড়া।
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভাটিয়াপাড়া স্টেশনের উদ্যোগে দুর্যোগকালীন সময়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন থেকে নিজেকে ও সম্পদ রক্ষার কৌশল বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। মহড়া কার্যক্রম প্রত্যক্ষ করেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রেজাউল মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাখসানা লাকী, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আহমেদ পরশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রেজাউল মোল্লা বলেন ভূমিকম্প অগ্নিকাণ্ড সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভীত বা আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করতে হবে।

আরও পড়ুন
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড ও ভাতার নামে অর্থ লেনদেন না করার আহ্বান
ধুনটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সরিষাবাড়ীতে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত