
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যােগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সােমবার (১০ই মার্চ) সকালে স্থানীয় পাবলিক মাঠে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলােচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার শাহরিয়ার রহমান। পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল মাজেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, অফিস সহকারী আরমান আলী প্রমুখ।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা