হোম » সারাদেশ » হতদরিদ্র পরিবারের মাঝে হিলফুল ফুজুল সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

হতদরিদ্র পরিবারের মাঝে হিলফুল ফুজুল সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

Oplus_131072

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ‘হিলফুল ফুজুল’ নামে একটি ইসলামিক সংগঠন।
শুক্রবার (৭ মার্চ) বিকালে ও রাতে উপজেলার ধলাইরচর ও মিঠাপুরসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, মুড়ি, চিড়া, খেজুর, বেসন, ডাল, তেল, পেঁয়াজ ও চিনি।
এসব বিতরণ কার্যক্রমে ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব ও সংগঠনটির সভাপতি মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব, সহ-সভাপতি আল-আমিন হৃদয়, সাধারণ সম্পাদক প্রভাষক মো. ওয়াহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল শেখ, কোষাধ্যক্ষ মাওলানা মারুফ শেখ, মাওলানা আবু মুসাসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
এবিষয়ে হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা বিপদের মধ্যে আছেন। পবিত্র মাহে রমজানে এসব পরিবারের অধিকাংশেরই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। সারাদিন সিয়াম সাধনার পর শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, আমাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!