
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেচিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গত (৬ই মার্চ) দিনগত গভীর রাতে শহরের কর্মকারপাড়া সরকার প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষে ঘটেছে। সে গত ১ই মার্চ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ গ্রহন করেছিল। পরদিন (৭ই মার্চ) সকল সাড়ে ৬টার দিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত তিথি দত্তের পিতা উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে শেরপুরের মির্জাপুর শাখায় কর্মরত ও কর্মকার পাড়ায় সরকার প্যালেসে ভাড়া বাসায় বসবাস করছিল বলে থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানিয়েছেন। থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকায় মৃত ভক্তি কুসুম দত্তের ছেলে উত্তম কুমার দত্ত এনজিও(ব্র্যাক)তে চাকুরী করার সুবাধে শেরপুরের কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। ২ মেয়ে নিয়ে স্বামী-স্ত্রী বসবাস করলেও বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।
ছোট মেয়ে তিথি দত্ত এবার ১ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে দুই দিন আগে বাসায় আসে। গত ৬ মার্চ শুক্রবার মেয়ে তিথি দত্ত সহ সকলে রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত্রী অনুমান পৌণে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত বাথরুমে যাওয়ার সময় দেখে তার রুমে লাইট জলছে দেখে ডাক দেয়। কোন সারা শব্দ না পেয়ে রুমের বারান্দায় গিয়ে দেখে আমার মেয়ে তিথি দত্ত তার রুমের বারান্দার ভীমের সাথে তার পড়নের ওড়না গলায় পেচিয়ে ঝুলতেছে।
এ সময় স্ত্রী রুপালী চিৎকার শুরু করলে মেয়েকে ওড়নার পেঁচ খুলে নামিয়ে আনেন। এরপর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার(৭মার্চ) সকলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা