হোম » সারাদেশ » টাঙ্গাইলে প্রধান সরকারী কৌঁসুলি এডভোকেট আব্দুল বাকী মিয়ার ইন্তোকাল।

টাঙ্গাইলে প্রধান সরকারী কৌঁসুলি এডভোকেট আব্দুল বাকী মিয়ার ইন্তোকাল।

এডভোকেট  আমিনুল ইসলাম, টাঙ্গাইল: বাংলাদেশ বার কাউন্সিলর এর নির্বাচিত  সদস্য,টাঙ্গাইলের প্রধান সরকারী কৌঁসুলি (জি.পি) এডভোকেট আব্দুল বাকী মিয়ার ইন্তোকাল করেছেন। বুধবার সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার নিজ বাসভবনে অসুস্হ হয়ে পড়লে, তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া পথে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 প্রধান সরকারি কৌঁসুলি এডভোকেট আব্দুল বাকী মিয়ার প্রথম নামাযে জানাযা টাঙ্গাইল  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরের অনুষ্ঠিত হয়।  নামাযে  জানাজায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নাজিম-উদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান এবং নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনাল বিচারক ( জেলা জজ) কাউসার আহমেদ সহ অন্যান্য বিচারক মন্ডলী, বারের সভাপতি মোহম্মদ জহুর আজহার, সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রতন পি পি শফিকুল ইসলাম রিপন , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পিপি ওমরাও খান দিপু দিপুর সহ বর্তমান এডিশনাল পিপি ও জিপি সহ এপিপি ও এজিপি এবং বারের সিনিয়ার ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,  আব্দুল বাকী মিয়া টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি  (জিপি) হিসেবে দায়িতাব পালন করছিলেন। এ ছাড়া ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও ব্লাস্ট এর টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!