
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ধুনটরোড এলাকায় বাস ও ট্রাকের চাপায় সুজন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নায়েব আলীর ছেলে সুজন আলী শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল।
এ সময় মহাসড়কে দাড়িয়ে থাকা তেলের লরির পিছনে সিরাজগঞ্জগামি কাজি অপরুপা নামের একটি কোচ ধাক্কা দেয়। এতে দুই গাড়ির চাপায় পড়ে সুজন আলী ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক