
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া ধুনট থানা পুলিশের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৪০), ও ওয়াদুদ মিয়া (৪৬), নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার (০২ই মার্চ) রাত্রী ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত রত্নীপাড়া গ্রামের লোহার ব্রীজের উত্তর পাশে চিকাশী টু ধুনট গামী পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার সদর উপজেলার কিসমত মালীবাড়ী (কাবলীবাজার) গ্রামের মৃত আব্দুস সামাদ সরকার এর ছেলে গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম ও বারুইপাড়া গ্রামের মৃত আবুল আজিজ ব্যাপারীর ছেলে সিএনজি চালক ওয়াদুদ মিয়া।
সোমবার (০৩ই মার্চ) দুপুর ১টার দিকে ধুনট থানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চিকাশী থেকে ধুনট গামী একটি সিএনজি কারে গাঁজা পরিবহন করছে। তখন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হায়দার আলী, এএসআই মোঃ সেলিম শেখ, মোঃ আঃ কুদ্দুস’সহ সঙ্গী ফোর্স একটি টিম ধুনট থানার বিভিন্ন এলাকায় সরকারী গাড়ীযোগে গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার পরিচালনা করে। অভিযানকালে ১৬ কেজি গাঁজাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এসময় ১৬ কেজি গাঁজাসহ গাঁজা বহনকারী সিএনজি জব্দ করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, ১৬ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম ও গাঁজা ব্যবসায়ীর সহযোগিতাকারী সিএনজি চালক ওয়াদুদ মিয়াকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২