
রবিউল হাসান লায়ন: জামালপুরে দড়িপাড়া দোকান মালিক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মধুপুর রোডস্থ ইয়ামাহা সেলস এন্ড সার্ভিস সেন্টার প্রাঙ্গণে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটির নাম প্রকাশ করা হয়।
নতুন এ কমিটিতে সভাপতি পদে খান মার্কেটের সত্বাধিকারী মো. আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক পদে মেসার্স রাকিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. জোবায়ের হেসেন জনির নাম প্রকাশ করা হয়। এছাড়াও নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি স্থানীয় সমাজকর্মী মো. নজরুল ইসলাম খান, সহ-সভাপতি মেসার্স ইলমা স্টোরের সত্বাধিকারী মো. গোলাম মোস্তফা ও মেসার্স পাদুকা বিতানের সত্বাধিকারী মো. নূরল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মেসার্স মার্জিয়া ইলেকট্রিক এর সত্বাধিকারী মো. মাহমুদ ফকির, সাংগঠনিক সম্পাদক মেসার্স মহন মাইক এন্ড ব্যাটারি ঘরের সত্বাধিকারী মো. জাহিনূর ইসলাম মহন, সহ সাংগঠনিক সম্পাদক মেসার্স হারুন মটরস এর সত্বাধিকারী মো. হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মেসার্স মাস্টার ব্যাটারি ঘরের সত্বাধিকারী মো. মফিজুর রহমান মাস্টার, প্রচার সম্পাদক মেসার্স ক্রিয়েটিভ এক্সচেঞ্জ টেলিকমের সত্বাধিকারী মো. শাহাব উদ্দিন রাজু, ক্রীড়া সম্পাদক মেসার্স রাইয়ান এন্টারপ্রাইজ সত্বাধিকারী মো. রাজিব হোসেন, কার্যকরী সদস্য-১ মেসার্স এসিআই মটরস এর সত্বাধিকারী মো. মাসুদুর রহমান, কার্যকরী সদস্য-২ মেসার্স আরাফাত টেলিকমের মো. শফিকুর রহমান লেদু, কার্যকরী সদস্য-৩ মেসার্স করিম স্টোরের সত্বাধিকারী আ: করিম শেখ, কার্যকরি সদস্য-৪ মেসার্স আজমেরী ব্যাটারি ঘরের সত্বাধিকারী মো. সোলাইমান এর নাম প্রকাশ করা হয়।
এরপর নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন। সবশেষে সৎ ভাবে ও একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ব্যবসায় পরিচালনা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন কমিটির সকলেই।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক