
শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাজিতপুর থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাজিতপুর থানা হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম খোকন বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত আসামি নজরুল ইসলাম খোকনকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২