
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি থাকা বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা খাতুনকে নিরাপত্তার স্বার্থে রাজশাহীর সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন ভিকটিম জুলেখা খাতুন কে নিরাপত্তার স্বার্থে এই আদেশ দেন।
এছারা বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা খাতুনকে অ্যাম্বুলেন্স যোগে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সেফ হোমে প্রেরণের জন্য সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেন। একই সাথে উপ তত্ত্বাবধায়ক সেফ হোম রাজশাহীকে নির্দেশ দেন। ভিকটিম জুলেখা খাতুনকে সর্বাত্মক মানসিক ও শারীরিক নিশ্চিত করার নির্দেশসহ গর্ভে থাকা অনাগত সন্তানের কল্যাণার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। সেই সাথে জুলেখা খাতুনের পরিচয় নিশ্চিত করার জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপার ও পুলিশ সুপার নাটোরসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে ৬নং বেডে গত ১৮ জানুয়ারি কে বা কারা ভর্তি করে বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা খাতুনকে। এ ব্যাপারে গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর থানায় একটি জিডি করা হয়। জিডি নং ৭১। হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এডভোকেট শহিদুল ইসলাম সরকার সিরাজগঞ্জ সদর থানা আমলী আদালতে বুদ্ধি প্রতিবন্ধী জুলেখা খাতুন এর ব্যাপারে আবেদন করেন এবং শুনানি করেন। এসময় তার সাথে সহযোগিতা করেন, মানবাধিকার কর্মী এডভোকেট মরিয়ম রহমান উর্মি, অ্যাডভোকেট মিঠুন, অ্যাডভোকেট আব্দুল মমিন টিটু ও অ্যাডভোকেট সিমু খাতুন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান