
রবিউল হাসান লায়ন: জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। বুধবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১টা ৩ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল বারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী সভাপতি ও রিসাত রেজুয়ান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি পদে আব্দুল আওয়াল, জামিল হাসান তাপস, অডিটর পদে সফিকুল ইসলাম রাজু ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নজরুল ইসলাম মহন জয় পেয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন- শাহজাদা মিয়া সুমন, আল আমিন, আনোয়ার হোসেন, মাহমুদা আক্তার স্বপ্না, আছিমুল ইসলাম ও হাসান মামুন। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক