
মধুপুর,টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার দৈনিক আমার দেশ প্রতিনিধি ও মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও এম এ রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল তিনি করেছেন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন । গতকাল থেকে তিনি পেটের সমস্যায় আক্রান্ত হন । শনিবার সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর সকাল ৯ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক