
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৬ বছর পর স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ও মুক্ত আকাশের নিচে শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি আরো বলেন, ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় পুলিশের হয়রানি নির্যাতনের কারণে প্রকাশ্যে থাকতে পারে নাই। পুলিশ-ডিবি-র্যাব দিবসগুলোর আগের দিন বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। নেতাকর্মীরা পালিয়ে থেকেছে। গুটিকয়েক নেতাকর্মী চুপিসারে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ জানান, ১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি। আমরা উন্মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। আমরা এই দিবসে শহীদদের শ্রদ্ধা এবং তাদের মায়েদের সালাম জানাই। যাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই দিবসে আমরা প্রত্যাশা করছি আমরা শুদ্ধ মাতৃভাষায় কথা বলব এবং ভাষা সংরক্ষণ করবো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত। তিনি আরো বলেন, আমাদের বিএনপির নেতাকর্মীদের মাঝে স্বতঃস্ফূর্তভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে সবাই আনন্দিত।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল