
জাহিদুল হক মিন্টু,, নওগাঁ প্রতিনিধি: ‘এসো দেশ বদলায়, নিজেকে বদলায়’ প্রতিপাদ্যে তারুণ্য উৎসব উপলক্ষে নওগাঁ সরকারি কলেজে পিঠা মেলা, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী মেলা এবং বইমেলা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৭টি স্টলের মধ্যে ২২ টি পিঠার স্টল, ১৪টি বিজ্ঞান- প্রযুক্তি ও উদ্ভাবনী এবং একটি বইয়ের স্টল ছিল।
কলেজের ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। মেলায় হৃদয়হরন,পাটিসাপটা,পুলি-পিঠা, মাছ পিঠা ও মালাই কেকসহ অন্তত ২০-২৫ ধরণের পিঠা দিয়ে স্টলগুলোতে পসরা সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। প্রতিটির পিঠার দাম রাখায় ৫ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত। মেলার স্টলগুলো ঘুরে দেখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সামসুল হক।
মেলা প্রাঙ্গন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। আধুনিক শহর গড়তে কি কি থাকা আবশ্যক, অগ্নী দূর্ঘটনা প্রতিরোধ, সোলার অটোমেশন প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন কিভাবে সম্ভব এক ডিভাইস তৈরি করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান