
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সদরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার সদর থানার জয় বাংলার মোড় এলাকায়। এ ঘটনায় আহত হয়েছে সদরের জয়বাংলা বন্দরের মোটর সাইকেল মেকারনিক্স গাবতলী থানার শুভপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে মিজু আহম্মেদ (২৮)
বগুড়া সদর থানার অভিযোগ সূত্রে জানা যায়, সদর থানার খামারকান্দি গ্রামের আব্দুর রশিদের পুত্র আরমানদের সাথে আহত মিজুর পরিবারের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ চলে আসছিলো। আরমান ইতিপূর্বেও মিজুকে মারপিটসহ খুন জখম করার হুমকি প্রদান করে আসছিল। একপর্যায়ে গত শুক্রবার (১৪ই ফেবুয়ারি সন্ধ্যায় সাড়ে ৬ টায় আরমান ২/৩ জনকে সঙ্গে নিয়ে এসে জয় বাংলার মোড়ে মিজুকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে মারপিট করে আহত করে।
এব্যাপারে আহত মিজু আহম্মেদ বলেন ইতি পূর্বে আরমানের পরিবারের সদস্যরা আমার ভাগ্নিকে ইফটিজিং ও মারপিট করার ব্যাপারে তার পরিবারের অন্যান্য সদস্য সহ আরমানদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছি। ওই মামলা তুলে নেওয়ার জন্য তারা হুমকি ধামকি প্রদান করে আসছে। আমি ন্যায় বিচারের জন্য লড়ছি। প্রতিপক্ষ হুমকি প্রদান করে বলে য়ে, মামলা তুলে না নিলে প্রাণে শেষ করে ফেলবো।এই কারনে আরমান ও তার দলবল এসে আমাকে আমার ব্যবসা প্রতিষ্ঠান সদরের জয় বাংলা বন্দরে এসে মারপিট করে রক্তাক্ত জখম করে। এব্যাপারে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আমি বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
এব্যাপারে প্রতিপক্ষ আরমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা