হোম » সারাদেশ » আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে পীরগঞ্জের মদনখালী ইউনিয়ন বিএনপি’র

আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে পীরগঞ্জের মদনখালী ইউনিয়ন বিএনপি’র

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন বিএনপি’র দ্বি- বার্ষিক সম্মেলনে কমিটি গঠন নিয়ে অপপ্রচারের বিরেুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কমিটির নব নির্বাচিত সাাধারন সম্পাদক শাহজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এতে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম আহŸায়ক মোস্তফা মিয়া।

শনিবার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাবে হলরুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মদনখালী ইউয়িন বিএনপি’র সাধারন সম্পাদক শাহজাহান আলী বলেন, আমি দীর্ঘ দিন যাবত বিএনপির রাজণীতির সঙ্গে জড়িত । পাশাপাশি একজন ব্যবসায়ী । দীর্ঘ সময় ধরে রাজনীতির পাশাপাশী সামাাজিক সেবামুলক কর্মকান্ডও চালিয়ে আসছি । আর যে কারনে মদনখালী ইউনিয়নে আমার একটা সেবামুলক পরিচিতি ঘটে এবং মানুষের ভালবাসা অর্জনে সক্ষম হই ।

আমার ইউনিয়ন বাসীর ভালবাসায় পীরগঞ্জ উপজেলা বিএনপি আমাকে দলের সফল কর্মি হিসেবে আমার প্রয়োজন উপলব্ধি করে দল সুসংগঠিত করার দায়িত্ব দেন । তাই আমার ইউনিয়নে উপজেলা বিএনপি নেতৃবন্দের পরামর্শে দলকে সু সংগঠিত করার লক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপি নের্তৃবৃন্দের নির্দেশনানুযায়ী ২০২৩ সনে মদনখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়ে অন্যান্য নেতৃবৃন্দের সহযোগীতায় সাংগাঠনিক নিয়মে ৯টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করি ।

পরবর্তিতে ০৯/০২/২৫ ইং ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও আমার ইউনিয়নের ৪৫৯ জন কাউন্সিলর, বিএনপি ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন । সম্মেলনে ওয়ার্ড নের্তৃবৃন্দের সমর্থনে আমি মদনখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নিবাচিত হই ।

এখানে কোন অনিয়মের অবতারনা হয়নি । অথচ আমার প্রতিদন্ধি প্রার্থী জাহিদুল ইসলাম মদনখালী ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কাউন্সিলরদের সমর্থন পেতে ব্যর্থ হয়ে সাধারন সম্পাদক নির্বাচিত না হওয়ার কারনে আমার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে আমার সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিমুলক তথ্যের অবতারনা করেছেন । বিভিন্ন স্থানে আমার ছবি ডিজিটাল পদ্ধতিতে এডিট করে আমাকে কৃষকলীগ নেতা হিসেবে পরিচিত করা হচ্ছে । যা পুরাপুরি অসত্য । আমি কোন দিনই কৃষকলীগ তো দুরের কথা আ’লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলাম না । তাই আমার বিরুদ্ধে অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আমার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য ফ্যাসিষ্ট আ’লীগ নেতাদের কু-পরামর্শে বিএনপি’র ভাবমুতি ক্ষুন্ন করার লক্ষে আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানাচ্ছি ।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ মদনখালী ইউনিয়ন বিএনপি’র ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি  সম্পাদক উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!