হোম » সারাদেশ » আমতলীতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন।

আমতলীতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন।

আমতলী (বরগুনা) প্রতিনিধি: চুনাখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান, ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী আকন, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ এম কাওসার মাদবর। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম কাশ্মির, সাংবাদিক রাশিমুল হক রিমন ও মিথুন কর্মকার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!