
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : দীর্ঘদিনের বিরোধীয় জায়গা দখল করে মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে । চকরিয়া উপজেলার বরইতলী ৯নম্বর ওয়ার্ডের পহরচাঁদা পশ্চিম পাড়ার মৃত ছৈয়দ আলমের পুত্র,একাধিক মামলার পালাতক আসামী, সামশুল আলম,কবির আহমদ,এবং সামশুল আলমের পুত্র জাহেদুল ইসলাম নেতৃত্বে অসহায় পরিবারের জমি দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করছে । একদিকে অসহায় পরিবার জমিদখল,অন্যদিকে মাতামুহুরি নদীর বালু লুট করে পুরো এলাকাকে নদী ভাঙ্গনের হুমকিতে ফেলছে। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ও গ্রামকে রক্ষার দাবি জানান স্থানীয় বিশিষ্টজনেরা।
অবৈধভাবে জবরদখল ও বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষে একই এলাকার মমতাজ আহমদের পুত্র মুজিবুল হক বুধবার (১২ ফেব্রুয়ারী) বাদি হয়ে উপরোক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, অভিযোগ হাতে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত