
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মুফতি শেখ মুহাম্মদ নুরুন নবী।
সম্মেলনে জেলার সকল ইউনিয়ন, উপজেলা এবং পৌরসভা শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামকে সভাপতি ও অধ্যাপক শহীদুল ইসলামকে সেক্রেটারি করে আংশিক জেলা কমিটি ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান