
জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ। বুধবার নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকের সম্মেলন কক্ষে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, নওগাঁ রিজিওন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: লুৎফর রহমান, নওগাঁ টেরিটরি অফিসার মো: জাহিদুল ইসলাম ও মহাদেবপুর টেরিটরি অফিসার মো: নুর আলামীন সহ অন্যরা।
মতবিনিময় সভায়- কোন মৌসুমে ফল ও ফসলের কি ধরণের রোগ-বালাই হয়ে থাকে। এসব রোগ-বালাইক দমনে কি ধরণে কীটনাশক এবং কি পরিমাণ স্প্রে করতে হব সেসব বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের