
জাহিদ হাসান, ভেড়ামারা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা গোডাউন মোড়ে আল-জামী ক্লিনিকের ৪র্থ তলায় গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের চেয়ারম্যান প্রবাসী মোঃ কনক হোসেনের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষনা করেন, জাপান থেকে আগত (ডি.জে.এল.আই) এর চেয়ারম্যান মোহাম্মদ রাজু চৌধুরী।
মিরপুরের উপ সহকারী কৃষি অফিসার মোঃ ময়নুল ইসলাম রাজিবের সাবলীল উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জাপান বাংলাদেশ নিহংগো সেন্টারের পরিচালক রাজিবুল করীম, ডি.জে.এল.আই এর তৌহিদ ইসলাম, ভেড়ামারা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহানুর, শিক্ষক মোঃ আলী, মার্কেটের মালিক মোঃ আলামিন, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, জাহিদ হাসান, জহুরুল ইসলাম, সাগর হোসেন পবন, সৌরভ প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান