
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিন বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় ভারতীয় স্থাপিত সিসি ক্যামেরাটি খুললো বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ। ভারতীয় বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার মধ্য রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিন বাঁশজানি ঝাকুয়াটারী (জোড়া) মসজিদের সামনে একটি ইউক্লিপটাস গাছে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিক করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।
ক্যামেরাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারী সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এর সুরাহা হয়নি।
পরে ১১ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১টায় ওই সীমান্ত বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফ’র পক্ষে নেত্তৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২