
জাহিদ হাসান, ভেড়ামারা,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ অডিটোরিয়ামে কক্ষে এ কর্মশালার আয়োজন হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য (যুগ্ম সচিব) মাহমুদুল কবীর মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খাদ্য মন্ত্রণায়নের যুগ্ম সচিব সোহেলুর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরাণ প্রকল্প সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ও কনজিউমার রাইটস ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমূখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক