
মোরেলগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগরে সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজ বাসা থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান।
এছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন লাভলু দফাদারকে আটক করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও কৃষক লীগরে সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এ ছাড়াও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এ কর্মকর্তা।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার