হোম » সারাদেশ » কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী  নিহত 

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায়  মোটরসাইকেল আরোহী  নিহত 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া মহাসড়কের নলবিলায় যাত্রীবাহী গ্রীণলাইন  পরিবহনের  ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসানুল ইসলাম জিসাত(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কৈয়ারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসাত আলীকদম পাতাখাইয়া গ্রামের ছৈয়দ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান,  সকাল সাড়ে ৮টার দিকে নলবিলা এলাকায় কক্সবাজার মুখি একটি গ্রীণ লাইন  চট্টগ্রাম মুখি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী।  বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন। তিনি জানান ,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি কক্সবাজার চলে গিয়েছে, তবে বাস চালক ও গাড়ি শনাক্ত করা হয়েছে। এব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!