
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের ২১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা গত ৯ই ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবদলের আহবায়ক সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক শাকিল প্রামানিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছামছুল আলম মন্ডল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারুণ্যের অহংকার আগামির রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে জনগণের ভাত এবং ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শাখারিয়া ইউনিয়ন যুবদলকে আগামি দিনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ড যুবদল এমনভাবে গঠন করতে হবে যেন আগামি স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোট পাহারা দিতে পারে এমন নেতা কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।
কমিটি গঠন ও পরিচিতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বগুড়া সদর উপজেলা যুদলের সদস্য সাজু মন্ডল, রাব্বি হাসান, গোলাম রব্বানি, ইউনিয়ন যুবদলনেতা মিজানুর রহমান, মুন্জু, আমজাদ, রুবেল, বাবু, ছাত্রনেতা সাহেদ, রনি, শাকিল, গোলজার, মিজানুর, শিবলু, সেলিম, সহিদসহ শাখারিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে সর্বসম্মতি ক্রমে সাদিকুল ইসলাম সভাপতি, মানিক সাধারন সম্পাদক ও নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সকলকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল