
মোঃ মনির হোসেন সোহেল,চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে মাদক বিক্রির অপরাধে গাঁজা সহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯ ফেব্রুয়ারী রোববার রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে, পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যাহ ছেলে বাবুল হোসেন (৫০) অপরজন হচ্ছে সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃদের সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ